কাজহবে ডটকম – কৃষি সমস্যার নির্ভরযোগ্য সমাধান

Press ESC to close

ধানের চুঙ্গি পোকা / পাতা মোড়ানো পোকা দমনের জন্য সঠিক সমাধান ও কার্যকর কীটনাশক

ধানেরর চুঙ্গি পোকা / পাতা মোড়ানো পোকার আক্রমনের সময়:

ধানের পাতা মোড়ানো পোকা / ধানের চুঙ্গি পোকা (Rice Case Worm) সাধারণত বর্ষাকালে এবং আমন মৌসুমে বেশি আক্রমণ করে। এই পোকা বেশি আক্রমণ করে যেসব ধানক্ষেতে পানি জমে থাকে এবং মাটি অনেকদিন ভেজা থাকে অর্থাৎ নিচু এবং জলাবদ্ধ জমিতে। ধানের শিকড়ের আশেপাশে জলাবদ্ধতার কারণে এই পোকার আক্রমন বৃদ্ধি পায়। এই পোকার মথ বা মা পোকাগুলি পানির ভিতরে ঝুলন্ত ধান পাতার উপর তাদের ডিম দেয়। ধান রোপণের ১২ দিনের শুরুথেকেই এদের আক্রমণ লক্ষ করা যাই।

চুঙ্গি-পোকা-আক্রান্ত-ধান-গাছ
 

ধান ক্ষেতে চুঙ্গি পোকা / পাতা মোড়ানো পোকার আক্রমনের লক্ষণ:

চুঙ্গি পোকাটি প্রথম থেকে পাতার ভেতরে বাসা বানিয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফসল ক্ষতি করে। পোকারা ধান পাতার শিরা বা কোণায় কেটে ছোট ছোট কেস বা চুঙ্গি তৈরি করে সেখানে থাকে। আক্রান্ত ধান গাছে পাতা সাদা বর্ণের হয়ে যায় এবং ফসলের বৃদ্ধি ধীর হয়। এই পোকাটি সাধারণত এটি ৩৫ দিনের মধ্য তাদের জীবনচক্র সম্পন্ন করে।

সারসংক্ষেপ:

  • ধানের পাতাকে লম্বা লম্বি বরাবর চিবিয়ে খায়।
  • আক্রান্ত ধান পাতা লম্বা সাদা বর্ণ ধারণ করে।
  • একপর্যায়ে ধান পাতা মোড়ানো থাকে এবং এর মধ্য পোকা অবস্থান করে।
  • পোকার আক্রমণ বেশি হলে পোকাগুলি ধান পাতাকে কেটে দেয়।
  • দূর থেকে ধান খেতের পাতাগুলি লম্বা সাদাটে বা পাটকাঠির মাথার ন্যায় দেখা যাই।

চুঙ্গি-পোকা-আক্রান্ত-ধান-গাছ-02
 

প্রতিরোধ ব্যবস্থা

ধান ক্ষেতের পাতা মোড়ানো প্রতিরোধের জন্য জমিতে বেশি দিন ধরে পানি রাখা যাবে না, জমিতে পানি নিস্কাশনের সু ব্যবহস্থা রাখতে হবে। নিয়মিত ধান ক্ষেত পরিদর্শন করতে হবে।

কোন ধরণের ধান ক্ষেতের জমিতে চুঙ্গি পোকা / পাতা মোড়ানো পোকার আক্রমণ বেশি হয় ?

ধান ক্ষেতে ধানে চুঙ্গি পোকা / পাতা মোড়ানো পোকা আক্রমণ করে নিচু, জলাবদ্ধ, এবং বেশি বেশি সেচ আওতাভুক্ত ধানের জমিতে। এই ধরনের জমিতে পানি জমে থাকার কারণে পরিবেশ পোকার জন্য আদর্শ হয় এবং এতে তারা বেশি জন্মায় ও বৃদ্ধি পায়। সুতরাং এই সব দিক বেছেনিলে আমন ধান বা জলাভূমি ধানজাতের জমিতে এই পোকার আক্রমণ বেশি প্রবণতা দেখা যায়, কারণ এই জাতের ধানে বেশি সময় পানি জমে থাকে এবং পরিবেশ উপযুক্ত হয় পোকা বসবাসের জন্য। অন্যদিকে, উঁচু জমির বা শুষ্ক জমিতে এই পোকা কম আক্রমণ করে।

সারসংক্ষেপ:

  • নিচু জমি, জলাবদ্ধ এবং সেচ জমিতে বেশি আক্রমণ
  • জলাভূমি বা আমন ধানের জমিতে উচ্চ আক্রমণ
  • শুষ্ক এবং উঁচু জমিতে কম আক্রমণ

ধান ক্ষেতের পাতা মোড়ানো পোকা / চুঙ্গি পোকা দমনের কার্যকর কীটনাশক

ধান খেতের পাতা মোড়ানো পোকা দমনের জন্য সব থেকে কার্যকর কীটনাশক গুলি হলো কার্বামেট অথবা পাইরিথ্রয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হয় যেমনঃ সাইপারমেথ্রিন, কার্বসালফান, কার্টাপ ইত্যাদি নিচে এই কীটনাশক গুলির নাম দেওয়া হলো

এই সকল কীটনাশকের ভিতর যে কোনো একটা স্প্রে করলে পোকাগুলি মারা যাবে, কিন্ত এখানে কার্বামেট জাটীয় কীটনাশক যেমন এডভানটেজ ২০ ইসি অথবা মারশাল ২০ ইসি ব্যবহার উত্তম কারণ এই কীটনাশকের বিরুদ্ধে পোকাগুলি সহযে প্রতিরোধ গড়তে পারে না। অপর দিকে পাইরিথ্রইয়েড অর্থাৎ সাইপারমেথ্রিন কীটনাশক গুলির বিরুদ্ধে পোকাগুলি সহযেই প্রতিরোধ গড়ে তুলে এতে পরবর্তিতে এই কীটনাশকে পোকাগুলি দমন হতে চাই না। 

Related Posts

🌽 Corn borer attack, symptoms and control methods
Corn borer control: Symptoms, prevention and guidelines for using effective pesticides
The Deadly Enemy of Coconut Trees: Rhinoceros Beetle – Complete Guide on Identification, Damage, and Control
ধানের জমিতে ইঁদুর দমনের কীটনাশক ঔষধ
Rubai Hussain

হাই, এটা মোঃ রুবাই হোসেন আমি হলাম অভিজ্ঞ কৃষি বিষয়ক স্পেশালিস্ট। আমি দীর্ঘ ৮ বছর ধরে কৃষকদের বিভিন্ন ফসলের চাষাবাদ, পোকা ও রোগ নিয়ন্ত্রণ, সঠিক সার ও কীটনাশকের ব্যবহার, এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে পরামর্শ দিয়ে আসছি। আমার লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমিয়ে একটি টেকসই এবং লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। বাস্তব অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক জ্ঞান সমন্বয় করে আমি সবসময় কৃষকদের পাশে আছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *